নারায়ণগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবকে ঢাকা সাব এডিটর কাউন্সিলের অভিনন্দন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (প্রেস বিজ্ঞপ্তি) : নবগঠিত ‘নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব তথা মহানগর অভিনন্দন জানিয়েছে ‘ঢাকা সাব এডিটর কাউন্সিল। সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উক্ত সংগঠনের পক্ষ থেকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি তার অভিনন্দন বার্তায় বলেন, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব তথা মহানগর প্রেসক্লাব নামে একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কেননা সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। যে কারনে জীবনের ঝুকি নিয়ে প্রতিনিয়ত সমাজের ব্যধি মাদক, সন্ত্রাস, দুর্নিতি ও অন্যায়-অত্যাচরের বিরুদ্ধে লড়াই করতে হয়। যে কারনে ঝুকিমুক্ত হয়ে কাজ করতে হলে সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই। আর ঐক্য করতে হলে সংগঠনের বিকল্প নেই।

অতএব আমার বিশ্বাস নবগঠিত নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু ও সাধারণ সম্পাদক মহসীন আলমের নেতৃত্বে সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত নারায়ণগঞ্জকে একটি সন্ত্রাস মুক্ত জনপদ গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
পরিশেষে তিনি নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাফল্য কামনা করেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 3   +   9   =