নারায়ণগঞ্জ বিশেষ সংবাদ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবকে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ): নারায়ণগঞ্জ জেলা শহরে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব গঠন করায় ক্লাবের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সভাপতি আবদুস ছাত্তার। গত বুধবার ৩ আগষ্ট বিকেল ৩ টায় নগরীর সেন্ট্রাল চাইনিজ রেষ্ট্রুরেন্টে নব গঠিত ১৫ সদস্য বিশিষ্ট এ ক্লাবের আনুষ্ঠানিক ঘোষনার পর গতকাল বৃহস্পতিবার তিনি এ অভিনন্দন জানান।

এ সময় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক, সম্মানজনক চ্যালেঞ্জিং এ পেশায় নিজেদের নিয়োজিত রেখে নব গঠিত নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব সুন্দর ভাবে এগিয়ে যাক আমি এই প্রত্যাশাই করি। পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি ক্লাবের সকলের সাফল্য কামনা করেন তিনি।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 9   +   10   =