নারায়ণগঞ্জ বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাতে নব-নিযুক্ত পুলিশ সুপার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ মঈনুল হক। ৩ আগস্ট বুধবার বিকালে নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর ৪ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞার সাথে তার কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় জেলা প্রশাসক নবাগত এসপিকে ফুলের শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গাউছুল আজম। ময়মনসিংহ থেকে বদলী হয়ে নবাগত পুলিশ সুপার হিসেবে বুধবার বিকালে নারায়ণগঞ্জ জেলায় যোগদান করেন মঈনুল হক।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 0   +   8   =