নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাবেক এসপি রাসেল ও নাসিম ওসমানের জামাতা ইফতেখার বরখাস্ত

সাবেক এসপি রাসেল ও নাসিম ওসমানের জামাতা ইফতেখার বরখাস্ত নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ও সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের জামাতা অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোববার (২৯ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত ১৩টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। গত ২৬ জুন জারিকৃত এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুসারে ‘পলায়নের’ অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা খোরপোষ ভাতা পাওয়ার যোগ্য হবেন। প্রজ্ঞাপনে এ আদেশকে ‘জনস্বার্থে’ জারি বলে উল্লেখ করা হয়েছে। গোলাম মোস্তফা রাসেল ২০২২ সালের ৩ আগস্ট নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। পরে ২০২৪ সালের ২৭ আগস্ট তাকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়। জুলাই অভ্যুত্থানের সময় তিনি জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। অভ্যুত্থান পরবর্তী তিনি ভারতে পালিয়ে যান বলে জানা গেছে। অন্যদিকে ইফতেখারুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের জামাতা। সর্বশেষ তিনি কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে তুরস্কে আছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ও সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের জামাতা অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার (২৯ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত ১৩টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। গত ২৬ জুন জারিকৃত এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুসারে ‘পলায়নের’ অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা খোরপোষ ভাতা পাওয়ার যোগ্য হবেন। প্রজ্ঞাপনে এ আদেশকে ‘জনস্বার্থে’ জারি বলে উল্লেখ করা হয়েছে।

গোলাম মোস্তফা রাসেল ২০২২ সালের ৩ আগস্ট নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। পরে ২০২৪ সালের ২৭ আগস্ট তাকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়। জুলাই অভ্যুত্থানের সময় তিনি জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। অভ্যুত্থান পরবর্তী তিনি ভারতে পালিয়ে যান বলে জানা গেছে।

অন্যদিকে ইফতেখারুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের জামাতা। সর্বশেষ তিনি কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে তুরস্কে আছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

About the author

SOFT PRO IT