নারায়ণগঞ্জ রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তারাব পৌর মেয়রের নেতৃত্বে জঙ্গী বিরোধী মানববন্ধন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজীর নেতৃত্বে পৌর কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা জঙ্গী বিরোধী মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। বুধবার ৩ আগস্ট দুপুরে পৌর কার্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক ও গন্ধর্বপুর এলাকায় মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন করেন, তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী জেড এম আনোয়ার, সচিব তাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোজাহিদুর ইসলাম তুষার, ডাঃ শেখ মোস্তফা আলী। আরো অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, তারাব পৌর আওয়ামীলীগ সভাপতি মোফাজ্জল হোসেন ভুইয়া, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, আব্দুল আউয়াল, মেহেদী হাসান বাবেল, শিক্ষক বাবু নারায়ণ চন্দ্র সাহা, শাহনাজ হুমায়ারা প্রমুখ। এছারা  রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ ও গদ্ধবপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জঙ্গী বিরোধী মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেছেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 1   +   10   =