নারায়ণগঞ্জ নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাসলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ০৩ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাওঘাট এলাকা থেকে ওই গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। তাসলিমা আক্তার কুড়িগ্রাম জেলার অলিপুর থানার নারকেলবাড়ী এলাকার জাবেদ মিয়ার স্ত্রী। তারা স্বামী-স্ত্রী উপজেলার সাওঘাট এলাকার আতাউর রহমানের বাড়িতে বসবাস করে আসছিলো।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, সকালে তাসলিমা আক্তারের ঝুলন্ত মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারনা করা হচ্ছে, তাসলিমা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পর থেকে স্বামী জাবেদ আলী পলাতক রয়েছে। এ ব্যপারে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান এসআই। স্থানীয়রা জানান, গত ৬ মাস আগে জাবেদ আলীর সঙ্গে তাসলিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা সাওঘাট এলাকায় বসবাস করে আসছিলো। পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মাঝে প্রায় ঝগড়া-বিবাদ হতো।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 4   +   6   =