নারায়ণগঞ্জ ফতুল্লা রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাতীয়তাবাদী যুব আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয়তাবাদী যুব আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন হওয়ায় আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার ১০ জানুয়ারী আদালত পাড়ায় এ আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।  র‌্যালী শেষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেন, যুব আইনজীবীরাই হচ্ছে আমাদের অহংকার। যুব আইনজীবীরা আগামীতে আইনজীবী সমিতির নেতৃত্ব দিবে। আগামী দিনে বিএনপি যে কর্মসূচি দিবে যুব আইনজীবীরাই এগিয়ে আসবে। তাই এই কমিটিকে শক্তিশালী করার জন্য সকল আইনজীবীদের একত্রিত হতে হবে। প্রকৃত যুবকদেরকে নিয়েই এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিই হচ্ছে প্রকৃত জাতীয়তাবাদী যুব আইনজীবী ফোরামের কমিটি। যারা পাল্টা নতুন কমিটি দিয়ে আইনজীবীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের স্বপ্ন কোনদিনই পূরণ হবে না। আপনারা যারা আইনজীবী রয়েছেন তাদের কথায় বিভ্রান্ত হবেন না।Jatiyotabadi dol Ayinjibi Post Image এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাবেক সিনিয়র সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, সাবেক সাধারন সম্পাদক এড. জাকির হোসেন, সাবেক যুগ্ন সম্পাদক এড. রফিকুল হাসান শিমুল, সাবেক কোষাধ্যক্ষ হাজী আব্দুল গাফ্ফার, আপ্যায়ন সম্পাদক এড. এইচ. এম. আনোয়ার প্রধান, সাবেক লাইব্রেরি সম্পাদক মাসুদা আক্তার শম্পা, এড. আবুল কালাম আজাদ জাকির, এড. আনিসুর রহমান মোল্লা, হাজী, এড. কামাল হোসেন, এড. ফয়সাল আলম চৌধুরী টুটুন, এড. ইকবাল হোসেন মানিক, এড. মেহেবুবু আরেফিন শিপলু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এড. শেখ আনজুম আহমেদ রিফাত, সদস্য সচিব এড. মোঃ রাসেল মিয়া, যুগ্ন আহবায়ক এড. মোঃ ফজলুর রহমান ফাহিম, এড. নুরুল কাদির সোহাগ, এড.আমেনা প্রধান শিল্পি, এড. সারোয়ার জাহান, এড. রাজিব মন্ডল, এড.আল আমিন সাউদ, এড. আনিসুর রহমান লিংকন, এড. মাইনউদ্দিন রেজা, এড. নাজমুল আরিফিন, এড. মোঃ জামান হোসেন, এড. আফজাল হোসেন, এড. শামীম নাজনীন, এড. খায়রুল আলম মুক্তি, এড. সাইদুর রহমান সুমন, এড. মোঃ রফিকুল ইসলাম আনু, এড. মোঃ আসাদুজ্জামান মিয়া লিটন, জাহিদ হাসান রুবেল, শিক্ষানবীশ আইনজীবী আবুল কালাম আজাদ, নূর বাঁধন, হাফিজুর রহমান মাসুদ, প্রমুখ নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 9   +   8   =