নারায়ণগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে মৎস্য সপ্তাহ উদ্ধোধন করলেন এমপি খোকা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : জল আছে যেখানে মাছ আছে সেখানে এই শ্নোগানকে সামনে রেখে সোনারগাঁয় উপজেলা প্রসাশন ও মৎস্য অধিদপ্তর  কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ধোধন করেন প্রধান অতিথি,জাপার কেন্দ্রীয় মহাসচিব ও নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য  লিয়াকত হোসেন খোকা ।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসএম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা মমিনুল হক, সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা , সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় উপজেলার বিভিন্ন মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। বক্তরা বলেন, মাছে ভাতে বাঙ্গালী এ প্রবাদটি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। সকলে মিলে দেশীয় মাছ সংরক্ষন না করলে অদুর ভবিষ্যতে দেশীয় প্রজাতির মাছ খুঁজে পাওয়া যাবে না।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 4   +   9   =