নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে স্ত্রীর সঙ্গে অভিমান করে সফিকুল ইসলাম (৪০) নামে দুই সন্তানের জনক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ১৮ জুলাই সোমবার রাতে তবলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহননকারী সফিকুল মুসাপুর ইউনিয়নের মালিবাগ তবলপাড়া এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সফিকুল ইসলামের স্ত্রী স্থানীয় একটি পেপার মিলে বাবুর্চির কাজ করতো। সেখানে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি স্বামী জানার পর তাকে কর্মস্থলে যেতে নিষেধ করে। এ নিয়ে উভয়ের মধ্যে বেশ কিছুদিন বাক-বিতন্ডাও হয়। এমনকি সোমবার রাতে উভয়ের মধ্যে ফের বাক-বিতন্ডা হলে এক পর্যায়ে স্বামী সফিকুল স্ত্রী সঙ্গে অভিমান করে বাড়ির পিছনের একটি আমগাছে রশি বেধে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। স্বামীর আত্মহত্যার সংবাদে স্ত্রী দ্রুত গা ঢাকা দেয়। ১৯ জুলাই মঙ্গলবার সকালে বাড়ির পাশে আম গাছে শফির ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ চৌধূরী স্ত্রীর পরকীয়া স্বামীর আতœহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

