নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

র‌্যাব-১১ কর্তৃক আমলাপাড়া থেকে ১ টি দেশীয় পাইপগান উদ্ধার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ১৭ জুলাই রবিবার রাত ১ টায় র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার সদর  থানাধীন ৩৬ নং কে, বি রোড আমলাপাড়াস্থ জনৈক মোঃ আল আমিন (৩৪), পিতা-মৃত-আব্দুল গণি এর বাড়ীর সামনে  এক দল সন্ত্রাসী মারামারী করার উদ্যেশে সমবেত হয়েছে।

উক্ত সংবাদের সত্যতা যাচাইপূর্বক এএসপি শাহ্ শিবলী সাদিক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  অভিযান পরিচালনা করে উক্ত আলামিনের বিল্ডিং বাড়ীর সামনে একটি কনক্রিটের খাম্বার পাশ হইতে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরী পাইপগান যাহা লম্বা আনুমানিক  ১৮ ইঞ্চি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে পাইপগানটি নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানার জিডি নং-৭৯২ তারিখ ১৭/০৭/২০১৬  মূলে হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 0   +   3   =