নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর, নবীনগর, শাসনগাঁও ও পশ্চিম মাসদাইর এলাকার জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন ডা. আবুল হোসেন। তিনি বলেন, ফতুল্লা শিল্পাঞ্চলে প্রতিনিয়ত জনসংখ্যা বাড়লেও ড্রেনেজ ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। খাল দখল হয়ে যাওয়ায় এলাকাবাসী বছরের অধিকাংশ সময় জলাবদ্ধতার শিকার হচ্ছেন। ফলে মসজিদে যাওয়া, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতসহ স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।

আব্দুল মোমিন বলেন, খাল দখলের কারণে জলাবদ্ধতা এখন স্থায়ী সমস্যায় রূপ নিয়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম স্বপন, ইঞ্জিনিয়ার মো. সোহেল, অ্যাডভোকেট মাসুদ পারভেজ, অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ রাসেল, হোসেন সরকার, আলী আহমদ, আমিনুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

About the author

SOFT PRO IT