নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে স্বাস্থ্য সচিবকে গিয়াসের চিঠি

সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে স্বাস্থ্য সচিবকে গিয়াসের চিঠি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :নারায়ণগঞ্জে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর লিখিত আবেদন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

গত ২৫ মে তারিখে প্রেরিত ওই আবেদনে তিনি বলেন, রাজধানী ঢাকার সন্নিকটে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার গুরুত্ব জাতীয় পর্যায়ে অনন্য। ৬৮৪.৩৫ বর্গকিলোমিটার আয়তনের এ জেলায় একটি সিটি করপোরেশন, ৫টি পৌরসভা এবং ৩৯টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এখানে প্রায় এক কোটি মানুষের বসবাস। শিল্প-সাহিত্য ও ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই জেলার বিপুল জনগণের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন সময়ের দাবি হয়ে উঠেছে।

আবেদনপত্রে তিনি আরও উল্লেখ করেন, ২০২২ সালের ৪ জানুয়ারি সরকার ‘নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল’ স্থাপনের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছিল। কিন্তু দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এ প্রেক্ষিতে জনস্বার্থে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য সচিবের প্রতি তিনি অনুরোধ জানান।

আবেদনের সঙ্গে ২০২২ সালের সরকারি প্রজ্ঞাপনের একটি অনুলিপিও সংযুক্ত করা হয়েছে।

About the author

SOFT PRO IT