নারায়ণগঞ্জ নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় স্বামী-স্ত্রীকে মারধর

নির্যাতন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়স্থ গজারিয়া পাড়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ও এ বিষয়ের জেরে রুমা আক্তার তার স্বামী আল-আমিনকে গালাগালি, মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে একই এলাকার মাইনুদ্দিন, মজিবুর রহমান, লুৎফর রহমান ও অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে। শনিবার থানায় উপস্থিত হয়ে ভূক্তভোগী রুমা আক্তারের স্বামী আল-আমিন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত এলাকার বাসিন্দা আল-আমিনের স্ত্রী রুমা আক্তারকে একই এলাকার মৃত সামুর উদ্দিনের ছেলে মাইনুদ্দিন (৫০) বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। তাতে সে রাজি না হওয়ায় রুমা ও তার স্বামী আল-আমিনের সাথে শত্রুতা পোষণ করে আসছে এবং বিভিন্ন সময় মাইনুদ্দিন তাদের ক্ষতি সাধন করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় ১ম বিবাদী মাইনুদ্দিন, উক্ত বিবাদীর ছেলে মজিবুর রহমান (২৫), অপর ছেলে লুৎফর রহমান টুনু (৩০) ও আরও অজ্ঞাতনামা ২/৩ জন সংঘবদ্ধ হয়ে ১নং বিবাদীর বাড়ির সামনে পেয়ে রুমা আক্তার ও তার স্বামী আল-আমিনকে অশ্লীল ভাষায় গালাগালি করে। তখন তারা প্রতিবাদ করলে স্বামী স্ত্রীর উপর বিবাদীরা আঘাত এনে তাদেরকে মারাত্মকভাবে জখম করে। তাছাড়া বিবাদীগণ রুমাকে শ্লীলতাহানী করে। উভয়ের ডাক চিৎকার শুনে আশেপাশের লোক ছুটে আসলে তারা রুমাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। জীবন নাশের হুমকি মনে করে আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী আল-আমিন ও রুমা আক্তার দম্পতি।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 4   +   3   =