নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পোশাকশ্রমিক হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

পোশাকশ্রমিক হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট মোহাম্মদ শামছুর রহমানের আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাউয়ুম খান। তিনি বলেন, আদালতে সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে আদালত। সেই সাথে তার ডিভিশনের আবেদন করলে তা আদালত মঞ্জুর করেছে।

আইভীর পক্ষের আইনজীবী মাহবুবুর রহমান মাসুম বলেন, জেলখানায় যাতে আইভী ডিভিশন পান সেজন্য আদালতে আমরা আবেদন করেছিলাম। আদালত জেল কর্তৃপক্ষকে তাকে ডিভিশন প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করেন। এসময় আইভীর গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দারা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে আসলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় আইভীর বাড়ির দিকে যাওয়ার চারটি রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভীর সমর্থকরা। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সকলকে আইভীর বাড়ির দিকে রওয়ানা দেয়ার আহ্বান জানান তারা। ওই দিন ভোরে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে পথিমধ্যে তাকে বহনকারী গাড়ি বহরে হামলা করে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জানা গেছে, সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যাসহ ৫টি মামলা রয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম হত্যার ঘটনায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

About the author

SOFT PRO IT