নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০১৬-২০১৮ অফিস বেয়ারার পদে নির্বাচন ২৫ জুন ২০১৬ইং শনিবার দুপুর ২ ঘটিকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র কার্যলয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে খালেদ হায়দার খান কাজল সভাপতি, মাহমুদ হোসেন সিনিয়র সহ-সভাপতি, মোরশেদ সারোয়ার (সোহেল) সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এর আগে জেনারেল গ্রুপ থেকে ১২ জন, এসোসিয়েট গ্রুপ থেকে-৬ জন ও ট্রেড গ্রুপ থেকে-১ জন পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। উল্লেখ্য যে গত ১৪/০৬/২০১৬ ইং তারিখে খালেদ হায়দার খান কাজল এর নেতৃত্বাধীন ১৯ জনের প্যানেলটি পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন।
শামীম আহমেদ, লিটন সাহা, নাজমুল আলম সজল, তানভীর আহমেদ টিটু, মোঃ মুক্তার হোসেন, কাজী ফয়সাল কায়েস, আসিফ হাসান মাহমুদ (মানু), মোহাম্মদ সাইফুল ইসলাম মাসুম, মোঃ এহসানুল হাসান নিপু, পরিতোষ কান্তি সাহা, ফারুক বিন ইউসুফ পাপ্পু, শ্যামল কুমার সাহা, মোঃ আরিফ দিপু, মোঃ সাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, খন্দকার সাইফুল ইসলাম, আলহাজ্ব এডঃ মোঃ সুলতান উদ্দিন নান্নু। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হাতেম, সদস্য-মনসুর আহমেদ ও এডঃ মাসুদ উর রউফ উপস্থিত থেকে উক্ত নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
আজকের এই অনুষ্ঠানে বিকেএমইএ ও এনসিসিআই’র সভাপতি এবং এফবিসিসিআই’র পরিচালক এ কে এম সেলিম ওসমান, এমপি নতুন কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আজই তারুন্যে পরিবেষ্টিত নতুন কমিটির নিকট এনসিসিআই’র দায়িত্ব হস্তান্তর করতে চান। তিনি বলেন প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জের ব্যবসা-বানিজ্যের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য নিরলসভাবে বর্তমান চেম্বার কাজ করে যাচ্ছে। আমি অতীতেও চেষ্টা করেছি ব্যবসায়ী সংগঠনগুলোতে নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি করতে। আজ তারই ধারাবাহিকতার বর্হিঃপ্রকাশ দিবালোকের মতো ষ্পষ্ট হয়েছে। তাই আমার অন্যান্য কাজকে আরও দ্রুত এবং গতিশীল করার লক্ষ্যে আজই নতুন কমিটিকে দায়িত্বভার গ্রহন করার জন্য আহবান জানাচ্ছি।
নব নির্বাচিত কার্যকরী পরিষদের সবাই অনুরোধ করেন বর্তমান কমিটি ২ আগষ্ট তাহাদের মেয়াদকাল পূর্ন করার পরেই আমরা আমাদের দায়িত্বভার গ্রহন করবো। এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র প্রতিষ্ঠা কালীন সভাপতি ও এনসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক, বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) ও এনসিসিআই’র পরিচালক জি এম ফারুক, এনসিসিআই’র পরিচালক আলহাজ্ব মোঃ রাশেদ সারোয়ার, বাংলাদেশ নীট ডাইং ওনার্স এসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি ও এনসিসিআই’র পরিচালক জি এম হায়দার আলী বাবলু, বিকেএমইএ’র পরিচালক হুমায়ুন কবির খান শিল্পী, নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন’র সভাপতি আরিফ আলম দিপু প্রমুখ।

