নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪তম এজিএম অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪তম এজিএম অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাগ্রত যুব সংসদের সভাপতি শাহরিয়ার সাঈদ অন্তর।সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রায়হান আহমেদ। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুর আলম সিদ্দিকী। সাবেক নির্বাচন কমিশনার আল মামুন। অনুষ্ঠানে ইরফান উদ্দিন ভূঁইয়া,জুনায়েদ আহমেদ ভূইয়া নাফি।

এছাড়াও সাগর যুগ্ম সাধারণ সম্পাদক সানি আমান,অর্থ সম্পাদক নাহিদ আহমেদ, প্রচার ও দপ্তর  সম্পাদক ইয়াছিন সরকার ইমন। যুব ও ক্রীড়া সম্পাদক ইসলাম বিভোর সহ বিভিন্ন সদস্য। সভায় বিগত এক বছরের হিসাব অনুমোদন করা হয় এবং আগামী বছরের পেশ করা হয় সম্মতিক্রমে এবং বাজেট বলে গণ্য হয় ২০২৪ ও ২৫ আয় হয়েছে ৭ লক্ষ ২১ হাজার টাকা এবং ছয় লক্ষ ছত্রিশ হাজার টাকা।

প্রধান অতিথির বক্তব্যে মাসুকুল ইসলাম রাজীব সদস্যদের উদ্দেশ্যে বলেন এই সংগঠন সমাজ সেবায় আরো এগিয়ে যাক এবং আমরা সবাই এই সংগঠনের পাশে থাকব তরুণদের নিয়েই সংগঠন এটি অনেক সুন্দর একটি কার্যক্রম তারা সবসময় পরিশোধ না করে ভবিষ্যতে এই কার্যক্রম পরিচালনা করবে বলে আমি আশা করি এবং যেকোন সহযোগিতা প্রয়োজন আমি এ সংগঠনের পাশে সব সময় থাকবো।

About the author

SOFT PRO IT