সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের সাথে অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ, ৩ জন নিহত

সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের সাথে অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ, ৩ জন নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের সাথে অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে চালক, নারী ও শিশু সহ ৩জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতুতে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিক্সা চালক আনিসুর রহমান, যাত্রী কাকুলী আক্তার ও তার শিশুপুত্র আরিয়ান রাফি। নিহত কাকুলি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পশ্চিম সীচা গ্রামের আশরাফুলের স্ত্রী ও নিহত অটোরিক্সা চালক আনিসুর রহমান রংপুর জেলার পীরগাছা থানার সুকান পুকুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,চিটাগাং রোড থেকে অটোরিকশা যোগে সেতুর ওপর দিয়ে উল্টো পথে কাচঁপুর আসার পথে হিমাচল নামে যাত্রবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক, নারী ও শিশুসহ তিনজন নিহত হয়।

কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, উল্টো পথে অটোরিক্সা যোগে আসার সময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। অটোরিক্সা ও বাসটি জব্দ করা হয়েছে।

About the author

SOFT PRO IT