নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শাওন হত্যাকা‌ন্ডে ডি‌বির সা‌বেক এসআই কন‌কের ৫ দি‌নের রিমান্ড

শাওন হত্যাকা‌ন্ডে ডি‌বির সা‌বেক এসআই কন‌কের ৫ দি‌নের রিমান্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওন আহম্মেদ হত্যা মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক উপ-পরিদর্শক মাহফুজুর রহমান কনককে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ জানুয়ারী) দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাসুমের আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এরআগে, ২০২৪ সালে ২১ অক্টোবর নিহত শাওনের বড় ভাই মিলন বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সাবেক জেলা প্রশাসক , পুলিশ সুপার ও সাবেক পাঁচ সংসদ সদস্য সহ ৫২ জনকে।

এ বিষ‌য়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ২০২২ সালে ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে সাবেক ডিসি ও এসপি অন্যান্যদের নির্দেশে পুলিশ গুলি চালিয়ে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মী পথচারীদের আহত করে এবং পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন নিহত হয়। পুলিশ গুলি চালিয়ে শাওনকে হত্যা করলেও মামলায় বিএনপির ৫ হাজার নেতাকর্মীদের আসামী করেছিল। ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তনের পরে শাওন হত্যা মামলা দায়ের হলে সেই মামলায় ডিবির সাবেক পুলিশ কনককে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চাইলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য ২০২২ সালের ১ সেপ্টেম্বর দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। ওই সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরাও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তৎকালীন ডিবি পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান কনকের হাতে থাকা ‘চাইনিজ রাইফেল’ থেকে ছোড়া গুলি যুবদল কর্মী শাওনের শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

About the author

SOFT PRO IT