বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ডকইয়ার্ড পরিদর্শন করলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন

বন্দরে ডকইয়ার্ড পরিদর্শন করলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দায় নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এর কার্যক্রম পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের নৌপরিবহন ও বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) এম. শাখাওয়াত হোসেন।

শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি ডকইয়ার্ডে পরিদর্শনে আসেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ মাহমুদ মোস্তফা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাজিম উদ্দীন।

ডকইয়ার্ডের কার্যক্রম পরিদর্শনের সময় তিনি ডকইয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া এবং পরিচালন ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে বিকেল পৌনে ৩টায় তিনি স্পিডবোটে করে নদী পথে ঢাকার উদ্দেশ্যে সোনাকান্দা ডকইয়ার্ড ত্যাগ করেন।

 

About the author

SOFT PRO IT