রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ধানক্ষেত থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধা

রূপগঞ্জে ধানক্ষেত থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধা
Written by SOFT PRO IT
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের আগলা পুটিনা বাজারের পাশের ধানক্ষেত থেকে বাবুল মিয়া(৫২) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২৪নভেম্বর রবিবার রূপগঞ্জ থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। নিহত বাবুল মিয়ার বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জ থানার পূবাইল কাজীপাড়া গ্রামে। তার পিতার নাম বাচ্চু মিয়া।
পুলিশ জানায়, গত ২৩ নভেম্বর শনিবার বিকাল চারটার দিকে বাবুল মিয়া তার অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে যায়নি। এঘটনায় কালিগঞ্জ থানায় জিডি করা হয়। নিহত বাবুল মিয়ার আত্মীয় স্বজন রূপগঞ্জ থানায় গিয়ে লাশ সনাক্ত করেন। গতকাল রবিবার আগলা পুটিনা এলাকার ধানক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। রাতের যেকোন সময়ে দুর্বৃত্তরা গলায় লোহার চেইন পেঁচিয়ে ঐ ব্যক্তিকে শ্বাসরোধে অন্যত্র হত্যা করে নিরাপদ স্থান হিসেবে এখানে তার মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT