ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর দখলমুক্ত করতে চেষ্টা করবো: সাখাওয়াত হোসেন

বন্দর দখলমুক্ত করতে চেষ্টা করবো: সাখাওয়াত হোসেন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যারা বন্দরগুলো পরিচালনা করছে পত্রিকায় দেখেছি, এখানে অনেকেই দখল করে আছে। এগুলো দখলমুক্ত করতে আমরা চেষ্টা করবো। আমাদের চেষ্টা থাকবে সবাই যেন এখানে আসতে পারে। এটা সবার জন্য থাকবে।

সোমবার (৪ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডকইয়ার্ড ওয়ার্কশপ সাইট ও ডিইপিটিসিতে বিশ্বব্যাংক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নদী দখলমুক্ত হবে। এখানে সুন্দর ওয়াকওয়ে হয়েছে। ভবিষ্যতে হয়তো একদিন মর্নিংওয়াকে আসব। প্রশ্ন হলো এখানে কী চুরি-চামারি হয়েছে? হয়ে থাকলে হয়েছে। কিন্তু ভবিষ্যতে যেন না হয় সেটা নিশ্চিত করব।

তিনি আরও বলেন, আমাদের কাছে সি-ট্রাক ছিল না। আগে যারা ক্ষমতায় ছিলেন তারা সরকারি কোনো কিছু চলতে দেয়নি। মানুষের দুর্ভোগ হয়েছে। বেশি টাকা দিয়ে পারাপার করতে হয়। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হলো সন্দীপ। আমাদের লক্ষ্য সন্দীপের সাথে যোগাযোগ জেটি করা। ডিসেম্বরে শেষে বা জানুয়ারির শুরু দিকে এই ফেরিগুলো নামবে।

তিনি আরও বলেন, এই নারায়ণগঞ্জ শিপইয়ার্ড নেভি কর্তৃক পরিচালিত। এখানকার কাজ অত্যন্ত উন্নতমানের। এখানে বুয়েট থেকে স্টুডেন্টরা আসেন। আশা করি, আমরা আমাদের জিনিসগুলো তাড়াতাড়ি পাব। এগুলো প্রায় প্রস্তুত। এগুলো আমরা ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে পেয়ে যাব।

About the author

SOFT PRO IT