ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় কঠিন চীবর দানোৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফতুল্লায় কঠিন চীবর দানোৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব উপলক্ষে জ্ঞাতি সম্মেলন ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের শ্রীলংকার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডি।

শুক্রবার সকালে ফতুল্লার দাপা ইদ্রাকপুর পিলকুনীতে কেন্দ্রীয় বুদ্ধ বিহার ও ড. শাসন রক্ষিত ধ্যান কেন্দ্রের আয়োজনে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ঢাকার সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের।

উপস্থিত ছিলেন চার্জ দ্যা এ্যাফেয়ার্স প্রণম থাম্পারায়ন, চট্টগ্রামের আগ্রাবাদের শ্মশানভূমি শাক্যমুনি বুদ্ধ বিহার ও প্রজ্ঞাজ্যোতি ধ্যান কেন্দ্রের পরিচালক ধর্মদূত ভদন্ত তিলোকাবংশ, আশুলিয়া বৌধিজ্ঞান ভাবনা কেন্দ্র ও বৌদ্ধ বিহারের সংঘ প্রধান ভদন্ত বোধিমিত্র মহাথের, কেন্দ্রীয় বুদ্ধ বিহারের সভাপতি অধ্যক্ষ চন্দ্র বংশ ভান্ত, সাধারন সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া, বিহার উন্নয়ন কমিটির সভাপতি বাবু দেবাশীষ বড়ুয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত বৌদ্ধ ভিক্ষু ও ধর্মানুসারীগণ।

About the author

SOFT PRO IT