আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা

আড়াইহাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ আড়াইহাজারে উচিৎপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আতাদী বাজার মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উচিৎপুরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মহিউদ্দিন বাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর।

আড়াইহাজার থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আল আমিন মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আড়াইহাজার থানা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর, আড়াইহাজার পৌর বিএনপি’র সাবেক আহবায়ক রূপচাঁন, থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান, থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর হাজ্বী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য আকতার উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, উচিতপুরা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি শাহ আলম সরকার, স্বেচ্ছাসেবক দলের আড়াই হাজার থানার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চয়ন মোল্লা, সদস্য দিল মোহাম্মদ, পৌর যুবদলের আজবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, মাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আজহারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

About the author

SOFT PRO IT