ধর্ম নারায়ণগঞ্জ বন্দর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর থানা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা শুক্রবার

ইফতার মাহফিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি) : ২৪ ই জুন শুক্রবার বিকেল ৩ ঘটিকায় নাসিক ২৭নং ওয়ার্ডের অন্তর্গত পারটেক্স মিলস্ সংলগ্ন হরিপুর বাজারে বন্দর থানা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি আহাম্মদ আলী’র সার্বিক অর্থায়ন ও তত্বাবধানে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বন্দর থানা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। উক্ত অনুষ্ঠানে বন্দর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাছাড়া আগামীকালের উক্ত অনুষ্ঠানে না’গঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সা. সম্পাদক মাইনুদ্দিন আহম্মেদ বাবুল, না’গঞ্জ মহানগর শ্রমিক লীগ সভাপতি কাজিমুদ্দিন প্রধান, সা. সম্পাদক কামরুল হাসান মুন্না, সাংগঠনিক সম্পাদক সরফুদ্দিন সুজন, বন্দর থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ ছাড়াও আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত থাকবেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 2   +   8   =