সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। শুক্রবার রাত ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর নয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯)। সে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ২য় বর্ষের ছাত্র এবং অপরজন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৯)। তিনি বিকাশের মার্চেন্ট ট্রেডিং অফিসার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ছুটির দিন হওয়ায় বিকালে দুই বন্ধু জাহিদুল ও সাইফুল মোটরসাইকেলে সোনারগাঁয়ে ঘুরতে যান। রাত ১০টার দিকে বাসায় ফেরার পথে কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি উল্টে গেলে দুই বন্ধু ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা এসে তাদের মরদেহ শনাক্ত করেন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুই বন্ধু দুর্ঘটনার শিকার হয়েছেন, নাকি পেছন থেকে কোনো গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছিল সে বিষয়ে আমরা তদন্ত করছি। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT