নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ছাত্র জনতার আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্র্বতী সরকার: সাখাওয়াত

ছাত্র জনতার আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্র্বতী সরকার: সাখাওয়াত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ১৬ বছর হাসিনা সরকার বাংলাদেশে যেভাবে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সে শাসন ব্যবস্থার মধ্যে মনে হয়েছিল বিএনপি ও জামায়াত নিষিদ্ধ সংগঠন। সে নিষিদ্ধ সংগঠনের অজস্র নেতাকর্মীকে হাজার হাজার মামলা দিয়ে জেলে পুরে রেখেছিল। ব্যবসা বানিজ্যসহ কোন ক্ষেত্রেই বিএনপি নেতাকর্মীদের কোন স্থান দেওয়া হয়নি। ওই রকম পরিস্থিতিতে হাসিনা সরকারের দুর্নীতি ও অনিয়মের কারনে বাংলাদেশ ৭৫ সালের মতো তলা বিহীন ঝুড়িতে পরিনত হয়েছে। আমরা ১৫ বছর মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করে সর্বশেষ গত ৫ আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে বর্তমানে তদারকি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্র্বতী সরকার।

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহমুদনগরস্থ ইনসি সিমেন্ট ফ্যাক্টরী সংলগ্ন সড়কে এ দোয়া অনুষ্ঠিত হয়।

বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সমাজ সেবক ও বিএনপি নেতা হাজী সামাউন হাবিবের সভাপতিত্বে বন্দর থানা বিএনপি নেতা নাসির উল্ল্যাহ টিপু ও মো. সাইফুদ্দিন মুন্সি সাদ্দামের সঞ্চলনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ রেজা রিপন, বন্দর থানা বিএনপি সভাপতি হাজী শাহেন শাহ, নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইনজিবী ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক এড. টুটুল চৌধূরী, ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা আওলাদ হোসেন পোকা প্রমুখ।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জিল্লুর রহমান, সহ সভাপতি হাজী আলাউদ্দিন ময়না, সাধারণ সম্পাদক মনির হোসেন পাঠান, মাহামুদনগর এলাকার সমাজ সেবক স্থানীয় বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম, মো. শফিকুল ইসলাম সফিক, মো. আনিছুর রহমান, মো. মোবারক হাবিব, মো. সাইফুল্লাহ খান, হাজী আমির হোসেন, মো. অহিদ হোসেন, নাদিম মাহামুদ ও শওকত আলী প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাহমুদনগর বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রাকিবুল হাসান।

About the author

SOFT PRO IT