রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজ গ্রেফতার

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি ও একাধিক হত্যা মামলার আসামি তানজির আহাম্মেদ খান রিয়াজকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১০টায় উপজেলার রূপসী স্লুইসগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, স্থানীয় এলাকাবাসী রিয়াজকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

পুলিশ জানায়, রূপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে রিয়াজের বিরুদ্ধে। আন্দোলন চলাকালে বিভিন্ন ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় পরবর্তীতে রূপগঞ্জ থানায় দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি রিয়াজ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT