তারেক রহমানের জনপ্রিয়তায়, ভীত অবৈধ সরকার- এটিএম কামাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : তারেক রহমান বাংলাদেশের বর্তমান সমসাময়িক রাজনীতিতে নতুন প্রজন্মের নেতা হিসেবে সবচেয়ে জনপ্রিয়। আর তার এই জনপ্রিয়তার কারণেই ভীত অবৈধ সরকার। দেশ ও দেশের মানুষের গণতন্ত্র মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন বলেই বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী ও সরকারের টার্গেটে পরিণত হয়েছেন তিনি। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান। মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে এদেশের মানুষের হৃদয় থেকে জিয়া পরিবার তথা তারেক রহমানকে মুছে ফেলা যাবে না। দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কুটূক্তি, দেশের সর্বোচ্চ আদালত আজকের অবৈধ প্রধানমন্ত্রীকে যে ‘রং হেডেড’ বলেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে তারই যথার্থতা প্রমাণিত হলো।

বুধবার (২২ জুন) দুপুরে শহরের ডি.আই.টি রোডস্থ জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এসকল কথা বলেন।

এটিএম কামাল নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে জানায়, তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে যে অপপ্রচারের কৌশল বেছে নিয়েছে বর্তমান সরকার তা ব্যর্থ হবে। তাদের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নেওয়ায় আওয়ামী লীগ নেত্রী এমন প্রলাপ বকছেন। উল্টো দেশের মানুষ দেখছে, তিনি তার অবৈধ ক্ষমতাকে ব্যবহার করে কিভাবে তারেক রহমানকে দীর্ঘ সময় ধরে হুমকির মধ্যে রেখেছেন। দেশের হাজারো সমস্যা থাকলেও তার চোখে জিয়া পরিবারই এখন একমাত্র সমস্যা। জাতি আশা করে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে তিনি রাজনীতির শিষ্টাচার রক্ষা করবেন । না হলে তার এমন আচরনের জন্য তিনি একদিন ইতিহাসের আস্তাকূড়ে নিক্ষিপ্ত হবেন।

add-content

5 thoughts on “তারেক রহমানের জনপ্রিয়তায়, ভীত অবৈধ সরকার- এটিএম কামাল

  1. 237139 74498Beging with the entire wales well before just about any planking. Our own wales can easily compilation of calculated forums those thickness analysts could be the comparable to some of the shell planking along with much more significant damage so that they project after dark planking. planking 214903

  2. 691751 12219The luxury proposed might be incomparable; citizens are never fail to searching for bags is really a Native goals. The concept numerous insert goals uniquely to push diversity with visibility during the travel and leisure arena. Hotels Discounts 361929

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত