ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রবীণ সাংবাদিক এহসান কাদির রুমির ইন্তেকাল

প্রবীণ সাংবাদিক এহসান কাদির রুমির ইন্তেকাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক এহসান কাদির রুমি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে হাজীগঞ্জস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।  উল্লেখ্য, সদালপী এবং বিনয়ী এহসান কাদির রুমি নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক দেশের আলোর বার্তা সম্পাদক ও নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

বাদ আছর হাজীগঞ্জ নবু মিস্ত্রি জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পাঠানটুলি কবরস্থানে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে এহসান কাদির রুমির বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার ও সেক্রেটারি মানোয়ার হোসাইন। এক যৌথ বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। শোকাহত পরিবারের জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য্য ধারণ করার তাওফিক কামনা করেন।

About the author

SOFT PRO IT