আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজার পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার ২

আড়াইহাজার পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার ২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার মুকুন্দি গাজীপুরা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো আড়াইহাজার পৌরসভার আওয়ামী লীগের সাংগঠনিক ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হারিবুর রহমান মোল্লা (৪৮)। তাকে ভাংচুর ও বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপরজন হলে দিঘির পাড়া এলাকার স্থানীয় আওয়ামী লীগ কর্মী রাজু মিয়াকে (৩৩)। তাকে দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বাবুল মিয়া হত্যা মামলার আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি বাটছাড়া চাইনিজ রাইফেলসহ একটি ট্রাংক শিবপুর এলাকায় থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে।

About the author

SOFT PRO IT