নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আয়েশা বেগম নামে ৮০ বছরের এক বৃদ্ধ ৯দিন ধরে নিখোঁজ আছেন। সম্ভাব্য জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি দাবি করেছেন পরিবার। এ বিষয়ে ১৪ অক্টোবর সোমবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেছে তার ছেলে মো. সিরাজ। যার জিডি নং- ৭৯০, তারিখ-১৪/১০/২০২৪খ্রি:।
এতে বলা হয়েছে, তার মা আয়েশা বেগম (৮০) সিরাজের সাথে দিগুবাবুর বাজার পিডব্লিউডি স্টাফ কোর্য়াটারে বসবাস করে আসছে। কিন্তু তার মা আয়েশা বেগম গত ০৬ অক্টোবর অনুমান বেলা ০৩ টার সময় সদর মডেল থানাধীন দিগু বাবুর বাজারস্থ তাদের বর্তমান বাড়ি হতে কাউকে কিছু না জানিয়ে বাহির হয়ে অদ্যবধি পর্যন্ত ফিরে আসে নাই।
সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করে এবং সকল আত্মীয় স্বজন ও পরিচিতজনদের সহিত যোগাযোগ করেও তার মায়ের কোন সন্ধান পাওয়া যায় নাই। খোঁজাখোঁজি এখনও অব্যহত আছে।তার মা ঠিকানা পরিচয় বলতে পারে না। তার মায়ের উচ্চতা- ৫ফুট, গায়ের রং-শ্যাম বর্ণের, পড়নে ছিল- ম্যাক্সি। কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে উল্লেখিত ঠিকানায় অথবা থানায় জানানোর অনুরোধ জানিয়েছে তার পরিবার।

