নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আমি দায়িত্বে নেই কিন্তু সেবা অব্যাহত আছে: শকু

আমি দায়িত্বে নেই কিন্তু সেবা অব্যাহত আছে: শকু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু বলেছেন, আপনারা জানেন কয়েকদিন আগেও আমি আপনাদের জনপ্রতিনিধি ছিলাম। কিন্তু এখন আমি সাবেক কাউন্সিলর। আমি দায়িত্বে নেই, তবে আমার সেবা কিন্তু অব্যাহত আছে। এই যে পূজা এসেছে আপনারা কেউ আমাকে বলেননি, কিন্তু আমি আপনাদের ফোন করে ডেকেছি উপহার সামগ্রী দেয়ার জন্য।

শনিবার (৫ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ইসদাইরের রাধা কৃঞ্চ ও অক্টো অফিসের সুইপার কলোনীর দুইটি পূজামন্ডপে কমিটির নিকট আর্থিক সহায়তা ও নারীদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

উপস্থিত ছিলেন, ইসদাইর পূজা কমিটির সভাপতি দিলীপ কুমার দাস, সেক্রেটারী অঞ্জিত চক্রবর্তী, সমাজসেবক ফারুক আহম্মেদ রিপন, আকতার হোসেন, হাজী সাত্তার, বশির উদ্দিন, জুলহাস ও দোলন প্রমুখ।

তিনি আরও বলেন, করেনার সময়ও আমরা সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। আমাকে কাউন্সিলর পদ থেকে সরিয়ে দিলেও আপনাদের প্রতি আমার যে দায়িত্ব, এটা থেকে কেউ আমাকে সরাতে পারবে না। ইসদাইর এলাকায় আমি দুটো মন্দির করে দিয়েছি। আপনাদের পরিচ্ছন্ন কলোনি সবসময় আমার প্রথম প্রায়োরিটি। আপনারা সুস্থ থাকলে আমার শহর সুস্থ থাকবে। একারণে আমি সবসময় আপনাদের আগে অগ্রাধিকার দিতে চেষ্টা করি। আমি যেন আবার আপনাদের সেবা করতে পারি। আপনাদের সকল কাজে আমার সহযোগীতা থাকবে। আপনারা মায়ের মত, আমি আপনাদের সন্তান। আমাকে যখন ডাকবেন তখনই পাবেন। আমার দায়িত্ব আমি সবসময় পালন করে যাবো।

About the author

SOFT PRO IT