সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, গ্রেফতার ৩

সোনারগাঁয়ে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, গ্রেফতার ৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ে দশ বছরের শিশু আদিবকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার (৩অক্টোবর) রাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে অপহরণকারীদেরকে গ্রেফতার ও শিশুকে উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকার মো. বাবুল মিয়ার ছেলে মো. শাহেদ (১৯),পরমেশ্বর্দী এলাকার আব্দুর রশিদের ছেলে মাহফুজ ওরফে ফরহাদ মাস্টার (৩১) ও দৌলরদী এলাকার শহিদুল্লাহর ছেলে রাইয়ান (১৮)।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী জানান, মাদ্রাসা ছাত্র আদিবের পিতা বিদেশ থাকায় তার আপন খালাতো ভাই শাহেদ ও মামাতো ভাই নাসিমসহ উপরোক্ত আসামীরা তাকে বিমান বন্দরে তার পিতার কাছে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে। পরবর্তীতে ১০ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে ভিকটিমকে সিলেটে একটি আবাসিক হোটেলে আটকে রাখে। ভিকটিমের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার সহ তিন অপহরণকারীদের গ্রেফতার করে থানা পুলিশ।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

 

About the author

SOFT PRO IT