বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর সিরাজ গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর সিরাজ গ্রেপ্তার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের দায়েরকৃত মামলায় নাসিক সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম ওরফে সিরাজ (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাতে বন্দর থানার কুড়িপাড়া ভাংতি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সিরাজ ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, উপজেলার মুছাপুর ইউপির শাঁসনেরবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলামের বাড়িতে গত ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা মতিউর রহমান বাদী হয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তার ছেলে মাহমুদুল হাসান শুভ সহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় সিরাজুল ইসলামকে অজ্ঞাত নামা আসামি হিসাবে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় সাইফুল ইসলামকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে দাবি করা হয়েছে।

About the author

SOFT PRO IT