রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গাজী টায়ার কারখানায় মালামাল লুট করার সময় আটক ১০

গাজী টায়ার কারখানায় মালামাল লুট করার সময় আটক ১০
Written by SOFT PRO IT

 নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার রূপসীতে গাজী টায়ার কারখানায় লুটপাট করতে আসা ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে রূপসী গাজী টায়ার কারখানা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মাসুদ রানা, সায়েম, দ্বীন ইসলাম, মোখলেছ মিয়া, নাসির, তৌফিক, ইমরান, কামাল, আরিফুল, ইমান হোসেন। রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন জানান, গাজী টায়ার কারখানায় লুটপাট করাকালীন সময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গত রোববার সকালে লুটপাটের ঘটনায় আরো সাত জনকে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৭ দিন করে সাজা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ওবাইদুর রহমান সালেহ।দন্ডপ্রাপ্তরা হলেন, আব্দুস সাত্তার, খোরশেদ আলম ইব্রাহিম, মাহবুব হোসেন, সিরাজ, মোতালিব ও সুমন।

এর আগে, গত ২৪ শে আগষ্ট রাতে গাজী টায়ার কারখানায় লুটপাট করতে অনেকেই আগুনে ভবনে আটকা পড়ে নিখোঁজ রয়েছে বলে দাবি করেন নিখোঁজদের স্বজনরা।

About the author

SOFT PRO IT