নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শাহরিয়াজ শুভ্র হত্যার বিচার চেয়ে ছাত্র ফেডারেশনের বিবৃতি

শাহরিয়াজ শুভ্র হত্যার বিচার চেয়ে ছাত্র ফেডারেশনের বিবৃতি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সংগঠক শাহরিয়াজ শুভ্র হত্যাকান্ডের বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটির জেলা সভাপতি ফারহানা মানিক মুনা এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহা।

রবিবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানায় তারা।

বিবৃতিতে তারা বলেন, আজ শাহরিয়াজ শুভ্র হত্যার ৭ বছর! পুলিশি তদন্তে জানা যায় ছিনতাইকারীরা ৬০০ টাকা আর মোবাইল ছিনতাইয়ের জন্য হত্যা করা হয় শুভ্রকে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিচারকাজ আগায়নি এমনকি চার্জশীটটি পর্যন্ত পাওয়া যায়নি। আওয়ামী লীগের ১৫ বছরের অপশাসনে ধ্বংস হয়েছে বিচারব্যবস্থা।

গত ৫ আগষ্ট স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে দেশ বিনির্মাণের যাত্রা শুরু হয়েছে। সংস্কারের এই যাত্রায় আমরা পরিত্রান চাই এই বিচারহীনতার সংস্কৃতি থেকে। বিচার চাই শুভ্রসহ ত্বকী, বুলু, মিঠু, চঞ্চল,আশিক প্রত্যেক হত্যাকান্ডের।”

About the author

SOFT PRO IT