রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে চাঁদাবাজ প্রতিহতের ঘোষণা দিপু ভুঁইয়ার

রূপগঞ্জে চাঁদাবাজ প্রতিহতের ঘোষণা দিপু ভুঁইয়ার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতের ঘোষণা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। শনিবার (৭ সেপ্টেম্বর) তারাবো পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রূপসী বালুর মাঠে আয়োজিত সমাবেশে এই ঘোষণা দেন।

তারাবো পৌরসভার বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি হাজী সেলিম, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, রফিক ভুঁইয়া, কাঞ্চন পৌরসভা বিএনপির সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, তারাবো পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, ভোলাবো ইউনিয় বিএনপির সভাপতি এডভোকেট রেজাউল হক, সাধারণ সম্পাদক মনির হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার ও ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।

সভায় দিপু ভুঁইয়া বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারদের প্রতিহত করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী শাসনামলে গত ১৬ বছরে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবি, রাজনৈতিক ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। হামলা, ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে। পরে, রূপসী-কাঞ্চন সড়কে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে।

 

About the author

SOFT PRO IT