নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্যার্তদের পাশে সদর থানা ছাত্রদল

বন্যার্তদের পাশে সদর থানা ছাত্রদল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নোয়াখালীর সোনাইমুড়ী এলাকার বন্যার্তদের মাঝে কিছু উপহার সামগ্রী নিয়ে তাদের পাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদল ।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সহ-সভাপতি ও মহানগর ১১নং ওয়ার্ডের সভাপতি মালিক মুত্তাকীর নেতৃত্বে বন্যার্তদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ছাত্রদল নেতা মালিক মুত্তাকী বলেন, যেদিন থেকে বন্যা শুরু হয়েছে সেদিন থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলসহ সব নেতৃবৃন্দদেরকে বন্যাকবলিত এলাকার সাধারণ মানুষের পাশে থাকতে বলেছেন। দেশের এই ক্রান্তিলগ্নে উনার নির্দেশেই ত্রাণ সামগ্রী ও খাবার নিয়ে এখানে এসেছি। এসময় আরও উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড ছাত্রদল সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন সিয়াম, ১১ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মো. শাকিল, মো. সোহাগ প্রমুখ।

About the author

SOFT PRO IT