বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বিশুদ্ধ পানির জন্য হাহাকার

বন্দরে বিশুদ্ধ পানির জন্য হাহাকার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪: দীর্ঘ দশ বারোদিন যাবত বিশুদ্ধ পানির অভাবে আমরা নাজেহাল। আমাদের কাউন্সিলরের কোন হদিস নেই একাধিক বার কল করেও খোঁজ মিলছেনা তার। এই সমস্যা দীর্ঘ দিনের হলেও কোন কর্ণপাত নেই কারও। বিশুদ্ধ পানির অভাবে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে এভাবেই কথাগুলো বললেন ভুক্তভোগীরা।

বুধবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড বন্দর নবীগঞ্জ, মোল্লা বাড়ি, উত্তর পাড়ার এলাকাবাসী বিশুদ্ধ পানির অভাবে রাস্তার পাশে দাড়িয়ে এর প্রতিবাদ করেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী আরও বলেন, ভোটের সময় হলে হাত পা ধরে পাশ করেন তার পর থেকেই আর খোঁজ নেই। তিনি পাশ করেই সিংহাসনে বসেন আর নামেন না। আর আমরা যারা অসহায় তাদের কাছে প্রতিনিয়তই জিম্মি বিশুদ্ধ খাবার পানি নেই অথচ কারো মাথা ব্যাথা নেই।

এদিকে এবিষয়ে জানতে তাৎক্ষণিক ভাবে কাউন্সিলর আফজাল কে মুঠোফোনে কল দিলে একাধিক বার কল হলেও রিসিভ করেন নাই তিনি। পরে মহিলা কাউন্সিলর শাওন অংকনের সাথে কথা বললে তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে জানান।

About the author

SOFT PRO IT