নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দেশে ফিরলেন মেয়র আইভী

দেশে ফিরলেন মেয়র আইভী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪: দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। প্রায় ১ মাসের বেশি সময়

পরিবারের সাথে নিউজিল্যান্ডে অবস্থান করেছিলেন তিনি।  শনিবার (১৮ মে) রাত সাড়ে ১১টায় তাঁকে নিয়ে একটি ফ্লাইট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তিনি গত ১৫ এপ্রিল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।

প্রায় মাস খানিক নিউজিল্যান্ড অবস্থানকালে সেখানে পরিবারের সদস্যদের সাথে সময় দেয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সাথেও মতবিনিময় করেন তিনি।

মেয়র আইভীর স্বামী নিউজিল্যান্ড প্রবাসী কাজী আহসান হায়াৎ একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। বড় ছেলে কাজী সাদমান হায়াৎ সীমান্ত অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ও ছোট ছেলে কাজী সারজিল হায়াৎ অনন্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা করছেন। এছাড়া মেয়র আইভীর এক বোনও নিউজিল্যান্ডে বসবাস করেন। ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে নিউজিল্যান্ডে বসবাস করতেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরপর ৩ বারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

About the author

SOFT PRO IT