রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে নিখোঁজের পর মিললো যুবকের মরদেহ

রূপগঞ্জে নিখোঁজের পর মিললো যুবকের মরদেহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের দু’দিন পর গৌরাঙ্গ চন্দ্র দাস (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মে) দুপুরে রূপগঞ্জের পূর্বাচল বঙ্গবন্ধু চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারের নিচতলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
গৌরাঙ্গ চন্দ্র দাস রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার ললিত মোহনের ছেলে। তিনি এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও প্রোগ্রামের কাজ করতো।

স্থানীযরা জানান, গত রবিবার সকালে গৌরাঙ্গ চন্দ্র দাস নিজ বাড়ি থেকে কাঞ্চন বাজারে চুল কাটানোর জন্য বের হন। পরে রাত ১১টার দিকে তার সঙ্গে মোবাইল ফোনে তার ভগ্নীপতি কৃষ্ণ গোপালের সঙ্গে সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। সেই সঙ্গে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর আজ (মঙ্গলবার) পূর্বাচল বঙ্গবন্ধু চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ নিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে নিখোঁজের পরিবারের লোকজন এসে শনাক্ত করেন মরদেহটি নিখোঁজ গৌরাঙ্গ দাসের। প্রাথমিকভাবে মরদেহের শরীরের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT