নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গণমানুষের নেতা নাসিম ওসমানকে শ্রদ্ধাভরে স্মরণ, আজমেরী ওসমান ও আলিফের শ্রদ্ধাঞ্জলী

গণমানুষের নেতা নাসিম ওসমানকে শ্রদ্ধাভরে স্মরণ, আজমেরী ওসমান ও আলিফের শ্রদ্ধাঞ্জলী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সমাধিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন তার তনয় আজমেরী ওসমান এবং নাতি আরহাম ওসমান আলিফ। মঙ্গলবার (৩০ এপ্রিল) বাদ আসর মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা প্রয়াত এই নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে।

এদিকে সকাল থেকে কোরআন তেলোয়াত বিভিন্নস্থানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে এরপর বিকাল ঘনিয়ে আসতেই বিভিন্ন সংগঠনের ব্যনারে এক এক করে প্রয়াত ওই নেতার ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুলখানি অনুষ্ঠিত হয়। ওইসব স্থানে স্বশরীরে যুবনেতা আজমরী ওসমান এবং আরহাম ওসমান আলীফ উপস্থিত ছিলেন। এসময় ‍দু:স্থ্য, অসহায়দের মাঝে তারা রান্না করা খাবার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, যুবলীগ নেতা কাজি আমির, মো. নাছির, সুমন, খায়রুদ্দিন মোল্লা, মনির হোসেনসহ আরো অনেকেই।

About the author

SOFT PRO IT