সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁ‌য়ে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ সভা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁ‌য়ে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার (২৩ এপ্রিল) সকা‌লে উপ‌জেলা কার্যাল‌য়ের স‌ম্মেলন ক‌ক্ষে এ আয়োজন করা হয়। এসময় উপ‌স্থিত ছি‌লেন, আইওএম এর প্রতিনিধি ও অপারেশন এসিস্ট্যান্ট মো: উজ্জ্বল হোসেন, টিএমএসএস প্রতিনিধি ও চিফ অপারেশন অফিসার সাঈদ মো.ইকবাল।

জানা গে‌ছে, ৪ দিন ব‌্যাপী এ ক‌ল্পে কর্মসূচী হা‌তে নেয় আয়োজকরা। এতে অংশ নেন প্রতিদিন ২০ জন সাধারণ মানুষ, শিক্ষক, এলাকার প্রতিনিধি, বিদেশ ফেরত, বিদেশগামী, আরো অনেকে। এ কর্মসূচী গত ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০ থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সেখানে নিরাপদ অভিবাসন কি এবং কিভাবে করলে দেশ আর নিজের উন্নতি হবে, সে বিষয়ে বিশেষ আলোচনা করেন আইওএম প্রতিনিধি।

About the author

SOFT PRO IT