নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগ‌ঞ্জে জনসাধারণের হৃদয় শীতল করছে টীম খোর‌শেদ

নারায়ণগ‌ঞ্জে জনসাধারণের হৃদয় শীতল করছে টীম খোর‌শেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রচণ্ড গর‌মে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে খেটে খাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষকে বিশুদ্ধ পানি পান করাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ। সোমবার দিনব‌্যাপী শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারসহ বিভিন্ন স্থানে এসব বিশুদ্ধ পানি বিতরণ করেন আলো‌চিত ক‌রোনা‌যোদ্ধা খ‌্যাত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোর‌শেদ এবং সংগঠনের অন‌্যান‌্য সদস্যরা।

এতে চলাচলরত অবস্থায় এমন সু‌বিধা পে‌য়ে পথচারী, দিনমজুর, রিকশাচালকসহ সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ ক‌রে‌ছেন। গরমে পথে চলাচলকারী মানুষ তৃষ্ণা মেটাতে আগ্রহ নিয়ে পান করছেন এ পানি। এছাড়াও নগরীতে কর্মরত ৩০ জন ট্রাফিক পুলিশের মধ্যেও মিনারেল ওয়াটার ও ওরস্যালাইন বিতরণ করে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা।

এসময় বেশ কয়েকজন রিকশা চালক, পথচারী এমন মন্তব্য করেছেন, সড়কে এমন ব্যস্ততার মধ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি খেয়ে তাদের হৃদয় শীতল করেছে টীম খোরশেদ।  এতে করে তারা খুবই খুশি।  তারা চায় এমন সুবিধাটি যেন পুরোদমে তাপদাহ না যাওয়া পর্যন্ত চলমান থাকে। টীত খোরশেদের এমন উদ্যোগকে তারা সাদরে গ্রহন করেছে।

এদি‌কে যত‌দিন তাপদাহ চল‌বে এই কর্মসূচী অব‌্যাহত রাখার কথা জানি‌য়ে‌ টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা গত কয়েকদিনের গরমে দেখলাম শহরের পথচারী, দিনমজুর, রিকশাচালকসহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের এই গরমে বেশী বেশী পানি পান করতে উপদেশ দিচ্ছেন চিকিৎসকরা। তবে পথে চলাচলরত অবস্থায় পানি পাওয়াটা অনেক সময় কষ্টকর হয়ে উঠে। আর পেলেও সেটি বিশুদ্ধ কিনা তাও নিশ্চিত হওয়া যায়না। আবার গরমে পানিবাহিত রোগও বৃদ্ধি পাচ্ছে। এতে করে আমরা মানুষের মাঝে বিশুদ্ধ পানি নিয়ে হাজির হয়েছি। এখানে মানুষ পানি পানও করতে পারবে আবার বোতলে ভরে নিয়েও যেতে পারবে। তিনি জানান যতদিন তাপদাহ থাকবে ততদিন টিম খোরশেদ এর পানি বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ‌্য, নারায়ণগঞ্জে গরমে ওষ্ঠাগত জনজীবন। ৩৯ ডিগ্রি তাপমাত্রা হলেও অনুভবযোগ্য তাপমাত্রা ৪৪ ডিগ্রি বলে জানাচ্ছে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট ও এ্যাপগুলো। তীব্র এ গরমে যখন জনজীবন অতিষ্ঠ তখন শহরবাসীর মাঝে দ্বিতীয় দিনের মত খাবারের বিশুদ্ধ সুপেয় পানি নিয়ে হাজির স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন টিম খোরশেদ।

About the author

SOFT PRO IT