সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি ) : পবিত্র  ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও  সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ।  ২৬ রমজান(৬ এপ্রিল) রোজ শনিবার নারায়ণগঞ্জ জেলা শহরের সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী বাসট্যান্ডে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।  ঈদ সামগ্রী’র বিতরণী আয়োজনে সংগঠনের আহ্বায়ক মোঃ মিঠুন মিয়া’র সভাপতিত্বে এ সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্যকর্মী জোট এর সভাপতি মোঃ শাহ্ জাহান, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জাতীয় দলের সাবেক ফুটবলার মোঃ মোতালেব, সমাজ সেবক খোকন, দৈনিক আমার সময় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি মোঃ শফিকুল ইসলাম আরজু, অনলাইন নিউজ পোর্টাল আলোর ধারার সম্পাদক মোঃ আসলাম মিয়া, এশিয়ান টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোঃ ফারুক, সাংবাদিক মুন্না, সাংবাদিক রিপন মাহমুদ আকাশ, সাংবাদিক মোঃ মনির হোসেন,সাংবাদিক মনিরুজ্জামান, ওয়ারদে রহমান, মোঃ মামুন, মোঃ মেরাজসহ সংগঠনের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

About the author

SOFT PRO IT