নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত ৩টি ভবন ভাঙ্গলো রাজউক

সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত ৩টি ভবন ভাঙ্গলো রাজউক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে ৩টি বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় নকশা বহির্ভূত ভবন নির্মাণের অপরাধে স্কাই ভবন-১, স্কাই ভবন-২ ও টি টাওয়ারের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নকশা বহির্ভূত ভবন নির্মাণ করা সম্পূর্ণ বেআইনি। তাই আমরা ওই সব বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছি। এছাড়া বাড়ির নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এসব বাড়ির মালিকরা ভবিষ্যতে ফের এ ধরনের অপরাধ করে তাহলে বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় রাজউকের অথরাইজ অফিসার মো. সাইফুল ইসলামসহ বিপুল সংখ্যাক পুলিশ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT