নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জের রেস্টুরেন্টে অগ্নি ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের সতর্কতা

নারায়ণগঞ্জের রেস্টুরেন্টে অগ্নি ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের সতর্কতা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) : নারায়ণগঞ্জে অগ্নি ঝুঁকি এড়াতে নিরাপত্তা ব্যবস্থাপনা রক্ষায় রেস্টুরেন্টগুলোতে অভিযান পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। রবিবার (৩ মার্চ) বিকেলে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকার এমডি স্কয়ার, মনির টাওয়ার, প্যারাডাইজ ভবনে পরিদর্শন করেন তারা। এসময় ভবনে গড়ে উঠা কাচ্চি ভাই, সুলতানস ডাইন, ডাইনিং লাউঞ্জ, কেএফসি, খানাস, দাওয়াত ই মেজবান, দ্যা রুফটপ, পিজ্জাবার্গ, চিলক্সের মত বিলাসবহুল খাবারের দোকানগুলোতে পরির্শন করেন।

জানা যায়, এসব ভবনের অধিকাংশই অগ্নি নির্বাপণ যন্ত্র নেই। আবার কোথাও দেখা মিললেও সেগুলোর মেয়াদোত্তীর্ণ। অনেক রেস্টুরেন্টে রান্না ঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। কোথাও কোথাও পুরো ভবনেই তলায় তলায় রয়েছে রেস্টুরেন্ট। কয়েকটি ভবনে নেই জরুরি বহির্গমন ব্যবস্থা (ইমার্জেন্সি এক্সিট)। এসব বিষয় প্রত্যক্ষ করে দ্রুত সমস্যাগুলোর সমাধানে সময় দিয়ে সতর্ক করা হয় মালিকদের। এমনকি ভবন মালিকদের সতর্ক করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আমরা সচেতনতার লক্ষ্যে তাদের সতর্ক করেছি। যাতে করে ঢাকার মত বড় কোনো ঘটনার সৃষ্টি না হয়। দ্রুত অগ্নি নির্বাপণ যন্ত্র ব্যবস্থা করা হয় এবং ফায়ার সার্ভিসের লোকজন এখানে আছে তাদের সাথে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যে এটি ব্যবস্থা করতে হবে। অনেক রেস্টুরেন্টে রান্না ঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। আমরা বলেছি যেন নিচে এবং নিরাপদ দূরত্বে গ্যাস সিলিন্ডার রেখে ব্যবহার করা হয় এবং এ ব্যাপারে আমরা জোর দিয়েছি। কয়েকটি ভবনে জরুরি বহির্গমন ব্যবস্থা নেই। সেটিও দ্রুত কীভাবে করা যায়, দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও নাসিক কর্মকর্তাগণ রেস্টুরেন্টগুলোর খাবারের ভেজাল ও মান পরীক্ষা করে সতর্ক করেছেন।
অভিযান পরিচালনাকারীরা অভিযানে অংশ নেওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী বলেন, আমরা খাবারের মান ও বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়েও সতর্ক করেছি।

অন্যান্যদের মধ্যে অভিযানে নগর পরিকল্পনাবিদ মঈনুলের নেতৃত্বে আরও উপস্থিতি ছিলেন সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আলমগীর হীরন, ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার শাহাদাৎ হোসেন প্রমুখ।

About the author

SOFT PRO IT