সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে অটো-রিকশা চালকের লাশ উদ্ধার

সোনারগাঁয়ে অটো-রিকশা চালকের লাশ উদ্ধার নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এক অটো-রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে অটোরিকশা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে যায়। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে। নিহত অটোরিকশা চালক রজ্জব আলী (৫৫) সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃত সদর আলীর ছেলে। তিনি অত্র গ্রামের মানিক মিয়ার অটোরিকশা প্রতিদিন জমা হিসেবে চালাতেন। এবিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এক অটো-রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে অটোরিকশা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে যায়। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে।

নিহত অটোরিকশা চালক রজ্জব আলী (৫৫) সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃত সদর আলীর ছেলে। তিনি অত্র গ্রামের মানিক মিয়ার অটোরিকশা প্রতিদিন জমা হিসেবে চালাতেন।

এবিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT