আড়াইহাজার নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ধর্ষণের পর খুন, প্রেমিকের যাবজ্জীবন

ধর্ষণের পর খুন, প্রেমিকের যাবজ্জীবন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রেমিকাকে ধর্ষণের পর খুনের ঘটনায় প্রেমিককে যাবজ্জীবন কারাদ-ের রায় ঘোষণা করেছে আদালত। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল।

একইসাথে খুনের পর লাশ গুম করার অপরাধে ওই আসামিকে ৭ বছরের কারাদ- দেওয়া হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

আসামি ইউনুস আলী (২৭) ওই উপজেলার আব্দুল ওহাবের ছেলে।

মামলার নথিসূত্রে জানা যায়, নিহত ফাতেমা (২১) উপজেলার মানিকপুর গ্রামে তাঁর নানি বাড়িতে থাকতেন। সেখানে পরিচয় হয় ইউনুসের সাথে। তাদের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে ওঠে। এক সময় বিয়ের জন্য তাকে চাপ দেয় ফাতেমা। ২০২০ সালের ১০ আগস্ট বিকেলে ইউনুস ফাতেমাকে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর তার গলাটিপে হত্যা করে লাশ মাটিতে পুতে রাখে। চারদিন পর লাশ উদ্ধার হলে এই ঘটনায় আড়াইহাজার থানায় মামলা করে নিহতের পরিবার।

এই মামলার বিচার কার্যক্রম শেষে বাদী ও তদন্তকারী কর্মকর্তাসহ ১২ জনের সাক্ষ্যের ভিত্তিতে রায় ঘোষণা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

About the author

SOFT PRO IT