নারায়ণগঞ্জ ফতুল্লা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বার নির্বাচনে আ.লীগ সমর্থিত প্যানেলের মনোনয়নপত্র জমা

বার নির্বাচনে আ.লীগ সমর্থিত প্যানেলের মনোনয়নপত্র জমা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও এড. রবিউল আমীন রনির নেতৃত্বে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। বুধবার (১৭ জানুয়ারি) দুপুর দুই টায় নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের নাম ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।

প্যানেলে সভাপতি পদে এড. মুহাম্মদ মোহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে এড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে এড. মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক পদে সাধারণ সম্পাদক এড. রবিউল আমীন রনি, যুগ্ম সম্পাদক পদে এড. আবুল বাশার রুবেল, কোষাধক্ষ্য পদে এড. সাজ্জাদুল হক সুমন, আপ্যায়ন সম্পাদক পদে এড. মানজুদুল রশিদ রিফাত, লাইব্রেরী সম্পাদক পদে এড. নুসরাত জাহান তানিয়া, ক্রীড়া সম্পাদক পদে এড. আলী আকবর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান, সমাজ সেবা সম্পাদক পদে এড. আসাদুল্লাহ সাগর ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. নারায়ণ চন্দ্র সাহার নাম ঘোষণা করা হয়। কার্যকরী সদস্য পদে নির্বাচন করবেন এড. বেনজির মাহমুদ, এড. তানিয়া খাতুন, এড. মিজানুর রহমান, এড. ফয়সাল, এড. মাহবুবুর হক ফোরকান।

আগামী ৩০ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

About the author

SOFT PRO IT